বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কখনো মিথ্যা বলেননি, হারাম খাননি, অন্যের হকও নষ্ট করেননি।
১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির তোপখানা রোডের নতুন কার্যালয় বুধবার (২১ অক্টোবর) দুপুরে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তার দাবি, চাঁদাবাজি, মস্তানি ও খুনের বিরুদ্ধে শফিকুর রহমান আপসহীন নেতৃত্ব দিচ্ছেন। নিজেদের চাঁদাবাজি, দখলদারি, মাদক-সন্ত্রাস ও দুর্নীতি ঢাকতে না পেরে অস্থিতিশীলতার দায় বিরোধী দলের ঘাড়ে চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।






