সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।

দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের পাঠানো আমন্ত্রণপত্রে প্রতিটি গণমাধ্যমকে একজন প্রতিবেদক ও একজন ফটোসাংবাদিক পাঠাতে অনুরোধ করা হয়েছে। এতে সই করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।