রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক নীলু মোহাম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি হয় গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থী নির্বাচনের দুইটি পদ্ধতি থাকছে। প্রথম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা—এই তিন শাখায় বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সোমবার, ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনটি শাখার নোটিশ বোর্ডেও এসব তথ্য পাওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.iscm.edu.bd) থেকে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Source: জাগো নিউজ২৪






