জার্মানির ফ্রাঙ্কফুর্টে বন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর ঈদ উৎসবে আনন্দে মেতেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার গালুস অডিটোরিয়ামের এ আয়োজনে জার্মানির নানা শহর থেকে বিভিন্ন পেশার প্রবাসীরা যোগ দেন।
অনুষ্ঠান উপস্থাপন করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাইউম চৌধুরী। নাচ-গানের পাশাপাশি বাঙালি খাবারের আপ্যায়নের জন্য সাধারণ সম্পাদক কালাম চৌধুরী, পপি নুপূর, নজরুলসহ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা।
শেষে হলিউডের নাচ দেখে মুগ্ধ মনে ঘরে ফেরেন সবাই।





