ইউরোপের আরও অনেক দেশের মতো ইতালিতেও বছরে দুবার ঘড়ির কাঁটা বদলানো হয়। দিনের আলো বেশি কাজে লাগানোর এ ব্যবস্থার নাম ডেলাইট সেভিং টাইম, ইতালীয় ভাষায় ওরা লেগালে।

মার্চের শেষ রোববার ঘড়ি এক ঘণ্টা এগিয়ে গ্রীষ্মকালীন সময় শুরু হয়, অক্টোবরের শেষ রোববার শীতের শুরুতে তা আবার এক ঘণ্টা পিছিয়ে আনা হয়। গ্রীষ্মে দিন বড় বলে ঘড়ি এগিয়ে নিলে কাজের সময় ঠিক রেখেই বেশি সময় প্রাকৃতিক আলো পাওয়া যায়।

তবে ইউরোপে এই সময় বদলের রীতি টিকিয়ে রাখা উচিত কি না, তা নিয়ে বিতর্ক চলছে।