ইতালির ভেনিসে ১৭ বছরের এক বাংলাদেশি কিশোরীকে মেস্ত্রে এলাকার বাসায় নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১০ মে) বিষয়টি প্রকাশ্যে এলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়; তদন্ত শুরু করেছে কারাবিনিয়েরি পুলিশ।
অভিযোগ অনুযায়ী, অন্য পরিবারগুলোর সঙ্গে ভাগাভাগি করা অ্যাপার্টমেন্টে থাকত কিশোরীটি; সেখানকারই এক পুরুষ রুমমেট সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক, তাকে ধরার চেষ্টা চলছে।
মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য জঘন্য ঘটনা’ বলেছেন। তিনি ও ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারোর অভিযোগ, গাদাগাদি করে বসবাস এবং সাবলেট বা রুম শেয়ারিংয়ের আড়ালের কালোবাজারি এ অপরাধের সুযোগ তৈরি করেছে।






