চিজ ও মেয়োনিজ দেওয়া স্যান্ডউইচ খেতে বেশ সুস্বাদু। মুখে দিলেই ক্রিমের মতো নরম পরত জিভে লেগে থাকে। তবে নিয়মিত বেশি পরিমাণে চিজ ও মেয়োনিজ খেলে শরীরে ক্যালরি ও ফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই বলে কি ক্রিমি স্যান্ডউইচ খাওয়া ছেড়ে দিতে হবে? একেবারেই নয়। বরং চিজ বা মেয়োনিজ ছাড়াও বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় মজাদার ক্রিমি স্যান্ডউইচ।

বিকেলের নাস্তা হোক বা হঠাৎ খিদে পেলে ঝটপট কিছু খাওয়ার ইচ্ছা—এই স্যান্ডউইচ হতে পারে দারুণ বিকল্প। এটি বানানোও সহজ, এবং বাড়ির ছোট-বড় সবাই এটি পছন্দ করবে। নিচে ধাপে ধাপে রেসিপিটি তুলে ধরা হলো।

উপকরণ প্রস্তুত প্রণালি

  • প্রথমে দুটি সিদ্ধ ডিম নিন। কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন।
  • একটি বাটিতে ডিমের কুসুম নিয়ে কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন।
  • এবার তাতে পানি ঝরানো ঘন টক দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন, মিশ্রণটি মেয়োনিজের মতো মসৃণ ও ক্রিমি হয়ে গিয়েছে।
  • ডিমের সাদা অংশ ছোট ছোট টুকরো করে কেটে ওই মিশ্রণে মিশিয়ে দিন।
  • এর সঙ্গে মিহি করে কুচিয়ে রাখা গাজর, শসা ও ক্যাপসিকাম দিন।
  • গোলমরিচ গুঁড়া, লবণ, সামান্য চিনি ও চাট মসলা দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন।
  • চাইলে এই পুরে সামান্য সিদ্ধ মুরগির মাংস কুচিও যোগ করা যায়।

স্যান্ডউইচ তৈরি

  • পাউরুটির এক পিঠে মাখন মাখিয়ে হালকা করে সেঁকে নিন।
  • একটি পাউরুটির ওপরে তৈরি করা ক্রিমি পুর পুরু করে ছড়িয়ে দিন।
  • তার ওপরে আরেকটি পাউরুটি চাপা দিয়ে বসিয়ে দিন।
  • স্যান্ডউইচটি এভাবেই কোণাকুণি করে কেটে নিন।
  • এরপর আবার তাওয়ায় সামান্য মাখন ব্রাশ করে স্যান্ডউইচের দুই পিঠ হালকা সোনালি করে ভেজে নিন।

তৈরি হয়ে গেল চিজ ও মেয়োনিজ ছাড়াই স্বাদে ভরপুর ক্রিমি স্যান্ডউইচ। বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করুন।

তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল

Source: জাগো নিউজ২৪