মালয়েশিয়ায় অপহরণ মামলায় সাত বছর কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন দুই বাংলাদেশি, ফারুক শাহাবুদ্দিন (৪২) ও হোসনেয়ারা বেগম রাবেসালি (৪০)। সোমবার (২৯ জুন) দেশটির আপিল আদালত তাঁদের সব সাজা বাতিল করে মুক্তির আদেশ দেন।

বিচারপতি আজমি আরফিনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে ১৯৬১ সালের অপহরণ আইনের ৩(১) ধারার সাজা বাতিলের আবেদন মঞ্জুর করেন। আলসতার উচ্চ আদালত আগে দুজনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন, ফারুককে বাড়তি একটি বেত্রাঘাতও।

কেডা রাজ্যের কুলিম বাস স্টেশন থেকে ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাতে বাংলাদেশি নির্মাণশ্রমিক সাইফুল ইসলাম সলিহুদ্দিনকে (২৫) মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগে দুজন গ্রেপ্তার হন; ২০২৪ সালের ১ ফেব্রুয়ারির রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। ফারুকের আইনজীবী আরএসএন রায়ের আদালতকে জানান, ভুক্তভোগীর জবানবন্দিকে প্রমাণ হিসেবে নিয়েই এ আদেশ।