মালয়েশিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত শিল্পপতি দাতু আলম মজুমদারের স্ত্রী দাতিন নূর হাশিমা বিনতি হাশিমের মৃত্যুতে মজলিশ তাহলিল, খতমে কোরআন, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের মসজিদ কাম্পুং বারু মিলনায়তন এবং মাদরাসা দারুল ইসলাহ ও মাদরাসা দারুল মুখতার প্রাঙ্গণে পৃথক সময়ে এসব আয়োজন করা হয়।
আয়োজনে বাংলাদেশী প্রবাসী ও মালয়েশিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলা তৈরি হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পবিত্র মক্কা শরীফে ইমামতির খেতাবপ্রাপ্ত দাতু ডক্টর মোহাম্মদ ইদ্রিস আল মাশরাফি।
কে কারা উপস্থিত ছিলেন
দাতু আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও মালয়েশিয়ান কমিউনিটির নেতা মকবুল হোসেন মুকুল, মোশাররফ হোসেন, ওয়াহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, এ কামাল চৌধুরী, নুর মোহাম্মদ ভুইয়া, দাতু আ: রউফ, দাতু আ: জলিল লিটন, দাতুকে ওয়াই হোসেন, দাতু এবাদত হোসেন এবং দাতু সাঈদ ওসমান বিন সাঈদ ওমর।
এছাড়া উপস্থিত ছিলেন তালুকদার রতন, ফজলুল করিম সোহরাব, মোয়াজ্জেম হোসেন নিপু, মোহাম্মদ উতসমান, আমিনাহ সাঈদ, নুয়ি, উস্তাজ আহমেদ আমরুল্লাহ, মোহাম্মদ ফাইজাল ও মোহাম্মদ জামানসহ কয়েক শতাধিক আমন্ত্রিত অতিথি।
অনুষ্ঠানে বাংলাদেশী ও মালয়েশিয়ান ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
আলম মজুমদার সম্পর্কে যা জানা যায়
আলম মজুমদার ৪২ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। তিনি মালয়েশিয়ার রাজার সম্মানজনক উপাধিপ্রাপ্ত, মালয়েশিয়ার নাগরিকত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ কমিউনিটির সভাপতি। এছাড়া তিনি মালয়েশিয়ার কাম্পুং বারুর কেতোয়া চাওয়াঙ্গাংয়ের রাজনীতিবিদ।
মরহুমার আত্মার শান্তি কামনায় পরিবার ও কমিউনিটির পক্ষ থেকে ভবিষ্যতেও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


