৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী। রোববার (২৩ আগস্ট) বিকেলে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে টার্মিনাল-১-এ ফুল দিয়ে তাকে বরণ করেন স্থানীয় আহ্বায়ক কমিটির নেতারা।

সেখানে সংগঠনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থাকবেন। বিমানবন্দরে ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন (কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মালয়েশিয়া শাখার আহ্বায়ক ড. এস এম রহমান তনু ও সদস্য সচিব হেলাল সিকদার এবং মফিজুর রহমান মাসুম (ঢাকা শ্যামপুর থানা বিএনপি)।

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের রাজা খান, গোলাম কবির, মাহফুজুর রহমান সোহেল, এম এম মোজাম্মেল হক প্রধান ও মাহফুজুর রহমানসহ অন্যরাও ছিলেন।