রমজান উপলক্ষে মালদ্বীপে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ আয়োজন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান গোলাম ফারুক মজনু। সঞ্চালনায় ছিলেন ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলম।

বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকেরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছেন; সামনেও একসঙ্গে থেকে সম্পর্ক আরও মজবুত করার আশা জানান তারা।

হাইকমিশনের পক্ষে ছিলেন কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। আরও ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সহসভাপতি মো. ফারুক, ডা. কেএম হুরিয়া পারভীন (মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক) এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম ও কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন মো. ওমর ফারুক খোন্দকার (সময় টেলিভিশন), সোহেল রানা (বাংলা টিভি), আবদুল মান্নান (আলোকিত প্রতিদিন), আবু জাহের (আমাদের বসুন্ধরা) ও আনোয়ার হোসেন রাজু (গণকণ্ঠ)।