পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মদিনার জামাতের মালদ্বীপ শাখা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতি ছিলেন হাফেজ মাওলানা মো. ইসরাফিল হোসেন।

আলোচনায় আশুরার তাৎপর্য এবং ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা তুলে ধরেন মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, মো. মোস্তফা হোসাইন সুন্নী, হাফেজ মো. রিফাতুল ইসলাম ও মো. নুরুল আমিন সুন্নী।

বক্তারা বলেন, আশুরা ত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের পথে অটল থাকার দৃষ্টান্ত; এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও আল্লাহভীতির চর্চা দৃঢ় করে।

শেষে দেশ ও জাতি এবং বিশ্বের মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়। মাহফিলে মালদ্বীপে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন।