শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ হয়। সাড়ে ৯টায় সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে আরও ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।