গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল মিয়া দলের সব পদ-পদবি ছেড়ে দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলন করে তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অতীতের নানা কাজ, নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ ও বিশ্বাস মেলে না, তাই দলটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। কামাল মিয়া উপজেলার মধ্য বনগ্রামের বাসিন্দা, বাবা মৃত মালেক মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলেও জানান।






