
পদত্যাগের নির্দেশই ছিল সেরা পরামর্শ, ফেসবুকে লিখলেন ইশরাক হোসেন
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের নির্দেশ শুরুতে শাস্তি মনে হলেও পরে বুঝেছেন সেটিই তার জন্য সবচেয়ে ভালো পরামর্শ ছিল।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের নির্দেশ শুরুতে শাস্তি মনে হলেও পরে বুঝেছেন সেটিই তার জন্য সবচেয়ে ভালো পরামর্শ ছিল।

ওমরাহ পালনে সৌদি আরবে থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুক পোস্টে বলেছেন, জনবান্ধব উদ্যোগ নিয়েও বিতর্ক উঠলে সরকার জবাবদিহি নিশ্চিত করছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ এক্সে লিখেছেন, ইশরাক হোসেনের পদত্যাগ প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণার পর সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবারই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

সরকার গঠনের আট মাসের মধ্যে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংরক্ষিত আসনের এক এমপি পদ ছেড়েছেন। সবশেষ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি নিজে থেকেই অব্যাহতি চেয়েছেন; অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেন, নিজের নিরাপত্তার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন; গণমাধ্যমের অতিরঞ্জনে দল বিব্রত হয়েছে।

সোমবার বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গাড়ির সরকারি লোগো নিজেই খুলে ফেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল চায়নি, পদত্যাগ নিজের সিদ্ধান্ত বলে জানান তিনি।

রোববার রাতে পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বলে একাধিক বার্তা দিয়েছিলেন ইশরাক হোসেন। সোমবার সকালে তিনিই জানালেন, দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন।

মাদকবিরোধী অভিযান ঘিরেই এ পরিস্থিতি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল তাঁর পদত্যাগ চায়নি; মন্ত্রিসভা ছাড়লেও মাদকের বিরুদ্ধে আরও কঠোর হবেন তিনি।

রোববার রাতে পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেও সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দুপুর ২টায় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।

পদত্যাগের নির্দেশের খবর তার দপ্তর রাতভর অস্বীকার করলেও সোমবার সকালে ইশরাক হোসেন ফেসবুকে জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।

রোববার রাতে বিটিভির স্ক্রলে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। ইশরাকের দপ্তর খবরটিকে অসত্য বলেছে।

গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছে একাধিক সূত্র।

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ক্ষমতা নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি ফেসবুকে দিয়েছেন, তবে কোনো ব্যাখ্যা দেননি।

জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক মতপার্থক্যের কথা জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম অজয় ফেসবুকে রাজনৈতিক সহিংসতার কথা লিখলেও দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে পারিবারিক কারণ দেখিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তবে আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলছেন, আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাননি।

আহ্বায়ক কমিটি ঘোষণার ১৫ দিনের মাথায় কমিটির প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ২২ নেতা।

দল আদর্শ ও নীতিচ্যুত হয়েছে অভিযোগ করে গণঅধিকার পরিষদের সব পদ ছেড়েছেন দলটির ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর।

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কথা জানিয়ে আওয়ামী লীগের সব পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দলের মহাসচিব, স্থায়ী কমিটি ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল মিয়া সংবাদ সম্মেলন করে দলের সব পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।