বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, এ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত হবে, এরপর জমা পড়বে মনোনয়নপত্র।

উচ্চপর্যায়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান; দলের প্রস্তুতিও চলছে তাকে ঘিরে।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে ভোটের জন্য সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) এ এম এম নাসির উদ্দীন; সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হবে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জায়গা খালি হবে: বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রীর দায়িত্ব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ। তার জায়গায় কারা আসবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।