তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে খবর ছড়িয়েছে, তা গুজব। বুধবার (১২ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’
এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যার সমাধান সম্ভব নয়। তরুণদের দেশ ও জাতির মূল শক্তি এবং আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নানা দুর্যোগ মোকাবিলায় তারা বড় ভূমিকা রাখে।
জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক শিক্ষা ও দক্ষতা পেলে তরুণেরা দেশের অগ্রগতিতে বড় ভূমিকা রাখতে পারবে। এখন তথ্যপ্রযুক্তির যুগ, আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ঢুকছে বিশ্ব, এ কথা উল্লেখ করে তিনি জানান, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার এরই মধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে।






