দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর বিএনপির পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের একটি সূত্র বলছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন, সেখানেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এরপর তিনি মহাসচিব পদ ও স্থায়ী কমিটির সদস্যপদ ছাড়েন। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদও ছেড়েছেন।

কমিশনের ঘোষিত সূচিতে মনোনয়নপত্র জমার দিন ছিল ১৩ আগস্ট, সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা। বাছাই ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা এবং ভোট ২০ আগস্ট সংসদ ভবনে।