পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ আবু হুরায়রা নামে একজনকে আটক করেছে পুলিশ; তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মসজিদপাড়ার বাসিন্দা আব্দুল বারিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দেহ তল্লাশিতে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়। ভাঙ্গুড়া থানার ওসি মো. সাকিউল আযম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে আবু হুরায়রা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং নিজেকে ছাত্রদলের কর্মী বলে পরিচয় দিতেন। পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের ভাষ্য, আব্দুল বারিকের ছেলে বাবার কথামতো চলে না, সে নিয়ন্ত্রণের বাইরে।