দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনীত করেছে বিএনপি। শনিবার (১৫ আগস্ট) দলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলীয় সিদ্ধান্তে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত চার নেতা হলেন মো. আমান উল্লাহ আমান, অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ফরহাদ হালিম।

বিজ্ঞপ্তিতে দলটি আশা প্রকাশ করে, নতুন সদস্যরা মেধা, বিচক্ষণতা ও সুচিন্তিত পরামর্শ দিয়ে সর্বোচ্চ ফোরামে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।