সড়ক অবরোধ ও জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪২ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
গিলাতলা গ্রামের হাসান মোল্যা রোববার (১৬ আগস্ট) বাদী হয়ে মামলাটি করেন বলে সোমবার জানিয়েছেন তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস। মামলার অভিযোগ, ১৪ আগস্ট রাতে এড়েন্দা এলাকায় কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক ছড়ানোর পর জয় বাংলা স্লোগান দিয়ে পালান আসামিরা।
আসামিদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান; এ ছাড়া মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখের নাম রয়েছে। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, ১৫ আগস্টকে ঘিরে এই নাশকতার মামলা হয়েছে, আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।






