স্বামীর জানাজা ও দাফনে যোগ দিতে ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন।
আইনজীবীর ভাষ্য, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে দীপু মনির সঙ্গে দেখা করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে মায়ের প্যারোলের আবেদন জমা দেন।
গাজী ফয়সাল বলেন, তারা চার দিনের প্যারোল চেয়েছিলেন; কর্তৃপক্ষ অবশ্য কেবল বৃহস্পতিবারের ১২ ঘণ্টা মঞ্জুর করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। সাবেক এই মন্ত্রী বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।






