স্বামী তৌফিক নেওয়াজকে হারিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন অসুস্থ থাকায় তৌফিক নেওয়াজ হুইলচেয়ারে চলাফেরা করতেন। এই দম্পতির একমাত্র সন্তান একটি মেয়ে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর থেকে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তি চেয়ে বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানান তিনি।
২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর সে বছরের ১৯ আগস্ট রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাবন্দি; তার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা হয়েছে।






