দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দেওয়া যৌথ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের এবং মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী এ অভিনন্দন জানান।
নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে নতুন রাষ্ট্রপতি সব স্তরের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা নেবেন এবং ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় দায়িত্ব পালন করবেন। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে জনগণের অধিকার নিরাপদ থাকবে বলেও আশাবাদ জানান তারা।






