জাতীয় নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন।’
স্ক্রিনশটে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছিলেন, ঢাকা বিমানবন্দরে নামার পর এক তরুণ তার কাছে এসে ক্ষমতায় গেলে হাদীর জন্য ন্যায়বিচার চেয়েছিলেন এবং তিনি ইনশাআল্লাহ বলে আশ্বাস দেন।
একই পোস্টে তিনি লিখেছিলেন, গণতন্ত্রের পক্ষে প্রচারণায় থাকা তরুণ একটি ছেলেকে এভাবে হত্যার বিচার হতেই হবে, আর মুসাবির, সাম্যসহ প্রতিটি হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে।






