তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ সিদ্ধান্ত জানায়।
তার জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এসেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) এই চেয়ারম্যান সদ্যই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এই রদবদলে মন্ত্রণালয়টির নেতৃত্বে পরিবর্তন এলেও উপদেষ্টা হিসেবে স্বপন ঠিক কোন কোন বিষয় দেখবেন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।






