এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী মনিরা শারমিনের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয় পেলে ‘মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল’।
শ্বশুরবাড়ি বলতে কাদের বুঝিয়েছেন বা কাকে উদ্দেশ করে লিখেছেন, পোস্টে তা স্পষ্ট নয়; কারও নামও নেই। তবে পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাওয়ার পরপরই পোস্টটি আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।





