বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুঁশিয়ার করেছেন, দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দলকে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করা এবং চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কাজ ঠিকমতো শেষ করাই হবে তার মূল দায়িত্ব।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জনকল্যাণমূলক কাজ, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও আর্থিক উন্নয়নের উদ্যোগ বিএনপিকে জনপ্রিয় করেছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানের নতুন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চান রিজভী।
বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই দল এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করবেন স্থানীয় নেতারাই বলে জানান তিনি। দলীয় প্রতীক ছাড়া এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলে প্রত্যাশাও করেন তিনি।






