আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতির জন্য শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটিটি অনুমোদন করেছেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। সদস্য সচিব করা হয়েছে ডা. সরকার মাহবুব আহমেদ শামীমকে।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন ছয়জন—ব্যারিস্টার মীর হেলাল ও ডা. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. মাহবুব আলম ও অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

সদস্য পদে রাখা হয়েছে ৩৯ জনকে। চিকিৎসকদের মধ্যে তাতে আছেন ডা. জাহানারা লাইজু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. রাকিবুল ইসলাম আকাশ ও ডা. এম আর হাসান; শিক্ষাবিদদের মধ্যে অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল।

আইনজীবীদের মধ্যে সদস্য হয়েছেন অ্যাডভোকেট মনিরুল হাসান খান, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির ও ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রকৌশলী শাহ আদনান মাহমুদ ও প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ, কৃষিবিদ সানোয়ার আলম এবং সাংবাদিক শফিকুল ইসলাম ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের নামও সদস্য তালিকায় রয়েছে।