বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কোনো ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি না নিয়ে সভা, মিছিল, সমাবেশ বা অন্য কোনো সাংগঠনিক কর্মসূচি করা যাবে না।

শনিবার (২৯ আগস্ট) জারি করা এক জরুরি সাংগঠনিক নোটিশে ইউনিয়নের সব ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এ নির্দেশ দেওয়া হয়। নোটিশে সই করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক রাজন শিকদার।

নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কাজ সুষ্ঠুভাবে চালাতেই এ সিদ্ধান্ত। নির্দেশ উপেক্ষা করে কেউ অনুমতি ছাড়া কর্মসূচি করলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।