জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতার স্বার্থে ভবিষ্যতে একজোট হয়ে রাজপথে নামার তোড়জোড় করছে বলে অভিযোগ তুলেছেন রাশেদ খাঁন, যিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, জ্বালানি সংকটের সময়ে লংমার্চে প্রায় ১ লাখ লিটার তেল পোড়াতে যাচ্ছে জামায়াত। সরকারের বয়স ৬ মাস পেরিয়ে ৭ মাসে পড়তেই দলটি ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা তৈরি করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, কর্মসূচি দেবে জামায়াত আর তাতে মিশে যাবে আওয়ামী লীগ; জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য থেকে বোঝা যায়, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে দুই দল একসঙ্গে মাঠে নামবে। তার দাবি, আওয়ামী লীগের মাঠে ফেরার পথ খুলে দিতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
দুই দলকে ৭১ ও ২৪-এর গণহত্যাকারী দল আখ্যা দিয়ে তিনি লেখেন, জ্বালানি সংকটের মতো জাতীয় বিষয় তাদের কাছে মুখ্য নয়, তারা কেবল ক্ষমতা বোঝে। পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘ক্ষমতা না জনতা!’






