দেশে ফেরার দুই দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রয়াত মা-বাবার কবরে গিয়ে দোয়া করেছেন মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দুপুরে জুমা আদায়ের পর তিনি রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে যান।
তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সেখানে ফাতেহা পাঠ শেষে মা-বাবার আত্মার মাগফিরাত চেয়ে মোনাজাত করেন মির্জা আব্বাস।
মালয়েশিয়ায় টানা সাড়ে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরদিন বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে গিয়েও জিয়ারত করেন তিনি।






