ছয় মাসেও জুলাই সনদের একটি অক্ষরও বিএনপি সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তাঁর ভাষ্য, বিএনপি বারবার জুলাই সনদ হুবহু মানার কথা বললেও কিছুই পালন করেনি; দলটি নায়ক হতে পারত, কিন্তু এখন ভিলেনে পরিণত হয়েছে। ৩১ দফার প্রথমটির সঙ্গেই বেইমানি করে দলটি জাতীয় আকাঙ্ক্ষার উল্টো পথে হাঁটছে; সংসদে বিরোধী দলও ব্যর্থ, মন্তব্য তাঁর।
তবে তাঁরা সরকারের বিরুদ্ধে নন জানিয়ে তাজুল ইসলাম বলেন, প্রয়োজনে আবারও বিএনপিকে নির্বাচিত করবেন, ‘তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন’। সংস্কার ও সনদ ঘিরে মানুষের আস্থা রক্ষায় দ্রুত আইনি-প্রশাসনিক পদক্ষেপের তাগিদও দেন তিনি।






