আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকায় নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন।
দুলু বলেন, কোনো জাতিকে পঙ্গু করতে চাইলে প্রথম আঘাত করা হয় শিক্ষাব্যবস্থায়। আন্তর্জাতিক চক্রান্ত ও আগের আওয়ামী লীগ সরকার—যাকে তিনি ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন—নতুন প্রজন্মকে অশিক্ষিত রেখে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে সেটিই করেছে বলে অভিযোগ তাঁর।
তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে; সদ্য ঘোষিত বাজেটে স্বাধীনতার পর এই প্রথম শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে।
কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক সভাপতিত্ব করেন। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ নেতারা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী) আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির প্রয়াত সাবেক আহ্বায়ক আমিনুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া করা হয়।






