ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি এ হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন।
রাকিব লেখেন, বিদেশে একজন নারী ও জুলাই যোদ্ধাকে একা পেয়ে চালানো এই কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের বিন্দুমাত্র অনুশোচনা হয়নি।
তাই তাদের প্রতি কখনো সহানুভূতি জাগবে না জানিয়ে কঠোর হাতে দমন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।






