বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা অপশক্তি ও চক্রান্তকারী বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে, তবে একে অন্যের পূজা-পার্বণে অংশ নেওয়ার বন্ধন যুগ যুগ টিকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জিয়া উদ্যানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এ কথা বলেন।

রিজভী বলেন, ধর্মীয় বিষয় দেখভালে এসব ট্রাস্ট গঠিত হয়েছে; বিএনপি সবার জায়গা নিশ্চিত করেছে, যার ভিত গড়েছিলেন জিয়াউর রহমান।