ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) একজন কেন্দ্রীয় নেতা।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার (০৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে নেন। রাতে শ্বাসকষ্ট বাড়লে বুধবার সেখান থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসা অব্যাহত রয়েছে জানিয়ে পরিচালক আশা প্রকাশ করেন, খারাপ কিছু ঘটবে না।
এর আগে সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরিচিতজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান।






