কৃষিমন্ত্রী মোহাম্মাদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আমিন উর রশিদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় শোকবাণীর বিষয়টি জানানো হয়।
শোকবাণীতে আমেনা বেগমকে গুণী ও মহীয়সী নারী হিসেবে স্মরণ করে তার জান্নাত কামনা করেন শফিকুর রহমান। শোকাহত পরিবারের জন্যও দোয়া করেন তিনি।






