দিল্লির সঙ্গে আঁতাতের ফলেই আওয়ামী লীগ মিছিল করতে পারছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রকৃত নেতাকে দয়ালু, সহনশীল ও বিনয়ী হতে হয় উল্লেখ করে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি অনুসরণ করলেই শ্রমিক-মালিক সম্পর্কে সৌহার্দ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
শ্রমিক-মালিককে মুখোমুখি করা শ্রেণিসংগ্রামের মতবাদ মানুষের কল্যাণ আনতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। কারখানা বন্ধ, লালপতাকার রাজনীতি ও শ্রেণিসংগ্রামের পথে সমাজতন্ত্র কায়েমের ধারণাকে তিনি নাস্তিক্যবাদী মতাদর্শের সঙ্গে যুক্ত করেন।






