ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহী নেতাকর্মীদের ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে বলেছে বিএনপি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বার্তায় জানানো হয়, পূরণ করা ফরম ১৬ সেপ্টেম্বর একই স্থানে জমা দিতে হবে এবং ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর এ আসনে ভোট হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।






