শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়ে আওয়ামী লীগের সব পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর ইউনিয়নে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গোপালপুর ইউনিয়ন পরিষদের এই সাবেক চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি এ দায়িত্বে ছিলেন। কিন্তু এখন অসুস্থতা ও বয়সের কারণে চলাফেরা কঠিন হওয়ায় নিয়মিত দলীয় কাজে অংশ নিতে পারছেন না, আর বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া একেবারেই অসম্ভব।
সে কারণে রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে দলের সব পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শৈলেন্দ্র নাথ বাইন।






