প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে চাকরি পেয়েছেন জন্ম থেকে দৃষ্টিহীন শাকিল হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও বিশ্ববিদ্যালয়ের ভিসি তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শাকিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলেও নানা দপ্তরে ঘুরে চাকরি পাননি।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রিজভীকে উদ্যোগ নিতে বলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যবস্থা হয়।

এ সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।