সাংগঠনিক কাজের পরিধি বাড়াতে ও বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা জোরদারে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ১৩টি উপকমিটি গঠন করেছে, প্রতিটিতে দলের বিভিন্ন স্তরের নেতাদের আহ্বায়ক ও সদস্য করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় দলের প্রচার বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ এ কথা জানান।
আহ্বায়কদের মধ্যে কে. এম. আতিকুর রহমান পেয়েছেন দাওয়াহ ও জনশক্তিবিষয়ক উপকমিটির দায়িত্ব, শাহ ইফতেখার তারিক নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক, হাজি কে. এম. বিল্লাল হোসেন শিল্প ও বাণিজ্যবিষয়ক, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার আইন ও মানবাধিকারবিষয়ক এবং মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির। আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির নেতৃত্বে অধ্যাপক ড. বেলাল নূর আজিজী, শৃঙ্খলাবিষয়কে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, শিক্ষাবিষয়কে হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়কে ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, ওলামাবিষয়কে মুফতি রেজাউল করীম আবরার এবং মহিলা ইউনিট বিষয়ক উপকমিটিতে শেখ আবু তাহের।
প্রবাসীদের কল্যাণবিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান; সদস্য হিসেবে আছেন অধ্যাপক আমজাদ হোসাইন, মো. হাসমত আলী, হাজি আনোয়ার খান, হাজি এমদাদুল ফেরদৌস, অধ্যাপক আব্দুল করীম, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা ও মাওলানা নুরুল বশর আজিজী।
নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক উপকমিটিতে সদস্য হিসেবে আছেন সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ; এ ছাড়া মো. ইয়াসীন আলী, মাওলানা বদরুজ্জামান, মুফতি শামসুদ্দোহা আশরাফী, অ্যাডভোকেট ফেরদৌস চৌধুরী ও মাওলানা শোয়াইব হোসেন। ওলামা উপকমিটির সদস্য মুঈনুদ্দীন খান তানভীর, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী ও মুফতি কেফায়েতুল্লাহ কাশফী।
মহিলা ইউনিট বিষয়ক উপকমিটিতে হাফেজ মাও. সিদ্দিকুর রহমান ও মাওলানা হাফিজুল হক ফাইয়াজের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, মোমেনশাহী, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ থেকে একজন করে সদস্য রাখা হয়েছে।






