রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কথা জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২০ আগস্ট সংসদে ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে পরদিন শপথ নেন তিনি, এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচন কমিশনের (ইসি) ১০ সেপ্টেম্বর ঘোষিত তপশিল অনুযায়ী ভোট হবে ২৯ অক্টোবর।






