পবিত্র মক্কা নগরীতে যেকোনো হামলার প্রতিবাদ ও নিন্দা জানানোকে নৈতিক ও ইমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, কাবা ঘরের কারণে মক্কা সম্মানিত এবং এটি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র স্থান।

পোস্টে ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে তিনি লেখেন, হামলা হুতিরা চালাক বা অন্য যে-ই চালাক, ‘এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’