নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে দলটি। আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল এ কমিটির নেতৃত্বে ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, খুব দ্রুত জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে।