ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তাটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করা হয় পিএমওর ভেরিফায়েড ফেসবুক পেজে।

বার্তায় মোদির এই বিশেষ দিনে শুভকামনা জানিয়ে তারেক রহমান প্রত্যাশা করেন, ভারতের মানুষের জন্য তার নিবেদিত সেবা সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে চলতে থাকবে। পোস্টের সঙ্গে মোদির ছবিসহ একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও দেওয়া হয়।

নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্ম নেন; বৃহস্পতিবার ছিল তার ৭৬তম জন্মদিন।