প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন মনে করেন, রাজপথে ছাত্রদল না থাকলে ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে আড়ালে পাঠাবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তার প্রশ্ন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় আড়ালে ছিল বা ছাত্রলীগ সেজে টিকে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে মেরে রাজশাহীছাড়া করতে চায়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলে থেকেই এরা সরকারি দলের লোকদের এলাকাছাড়া করতে চাইছে।
রাশেদ খাঁনের দাবি, বিরোধী দলে গিয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়েছে এবং আওয়ামী লীগের মতোই তাদের পরিণতি হবে। শেখ হাসিনা যেমন বিএনপিকে একটি দিনও শান্তিতে দেশ চালাতে না দেওয়ার কথা বলেছিলেন, জামায়াতও সেই পথ ধরেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’ এখনই লাগাম টানা না হলে দলটি আরও কঠোর রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।






