চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অংশ নেওয়া ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৩তম।

উদীয়মান রাজনৈতিক নেতাদের জন্য আয়োজিত এ স্কলারশিপে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন; নিয়ম অনুযায়ী তাদের সরাসরি ভোটেই অ্যাম্বাসেডর বেছে নেয় পিকিং বিশ্ববিদ্যালয়।

হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে আউয়াল পান সর্বোচ্চ ১৯ ভোট। দ্বিতীয় হওয়া ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট; জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট পান।

ফলাফলের পর আউয়াল প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞতা জানান, যারা তাকে এ সুযোগ করে দিয়েছেন। তার দাবি, এই জয়ে বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু হয়েছে এবং অন্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সহযোগিতার প্রত্যয় জানিয়েছেন।