নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিবি (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) গুলশান বিভাগ; তিনি কুষ্টিয়া-২ আসনের জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা। ২৮ সেপ্টেম্বর, সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটায় এমপির বাসায় অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়; আব্দুল গফুর তখন বাসায় ছিলেন এবং তাঁর সামনে থেকেই জামাতাকে নিয়ে যায় ডিবি।

ডিবির ভাষ্য, হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মিজানুর রহমান। মামলাটি হয় ২৭ সেপ্টেম্বর, রবিবার; তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।